গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে(ইসলামাবাদ) শনাক্ত ১৪০, মৃত্যু ৫
অনলাইন নিউজ পোর্টাল
•
02 সেপ্টেম্বর 2021, 09:01 সকাল
•
225 বার পঠিত
বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। এর আরও বহু নাম আছে! চট্টগ্রামকে বলা হয় ইসলামের দরওয়াজা বা ইসলামাবাদ। বঙ্গদেশে গঠিত প্রথম জেলা চট্টগ্রাম। ১৬৬৬ সালে চট্টগ্রাম জেলা গঠিত হয়। চলমান মহামারীতে এই চট্টগ্ৰামেই আক্রান্ত হচ্ছে সংখাধিক মানুষ।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪০ জন। বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১১৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণ শনাক্তের হার ১২ শতাংশ। নতুন আক্রান্তের মধ্যে মহানগরীর বাসিন্দা ৮৯ জন এবং বাকি ৫১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। আগের দিন বুধবার চট্টগ্রামে করোনায় আক্রান্ত হন ১৪৫ জন। মঙ্গলবার এ সংখ্যা ছিল ২০৬। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা ৯৯ হাজার ৬২৬ জন।