শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে শনাক্তের হার পাঁচ দশমিক ১২

মোহাম্মদ খাইরুল আমিন • 05 সেপ্টেম্বর 2022, 09:43 সকাল • 263 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে শনাক্তের হার পাঁচ দশমিক ১২

চট্টগ্রামে গত ১দিনে চারজনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি। আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

জানা যায় ,গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ, শেভরন ল্যাব, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে ৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে চারজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।

পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার পাঁচ দশমিক ১২ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল তিন দশমিক ২৯ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীর দুজন, সাতকানিয়ার একজন ও পটিয়ার একজন রয়েছেন।