শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে শনাক্ত ২৬৯, মৃত্যু ৬

অনলাইন নিউজ পোর্টাল • 27 আগস্ট 2021, 09:55 সকাল • 264 বার পঠিত
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে শনাক্ত ২৬৯, মৃত্যু ৬

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরো ছয়জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ২৬৯ জন। শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১৬৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণ শনাক্তের হার ১৬ শতাংশ। নতুন আক্রান্তের মধ্যে মহানগরীর বাসিন্দা ১২১জন এবং বাকি ১৪৮জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। আগের দিন বৃহস্পতিবার শনাক্তের সংখ্যা ছিল ৩০৬ , বুধবার এ সংখ্যা ছিল ২৯২। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ৫৩৭ জন । মারা গেছেন ১২০৯ জন।