গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৬১ জন
মোহাম্মদ খাইরুল আমিন
•
22 ফেব্রুয়ারি 2022, 10:24 দুপুর
•
279 বার পঠিত
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫১২টি নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা নমুনা পরীক্ষার তুলনায় ২ দশমিক ৪২ শতাংশ।
আজ (২২ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
নতুন আক্রান্ত ৫২ জন নগর এলাকার এবং ৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ১৪৬ জন।
করোনা সংক্রমণ রোধে টিকা গ্রহণের পাশাপাশি মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা।