শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন ৫ হাজার ৭১৮ জন

অনলাইন নিউজ পোর্টাল • 20 সেপ্টেম্বর 2021, 10:33 দুপুর • 275 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন ৫ হাজার ৭১৮ জন

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন ৫ হাজার ৭১৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে ১ হাজারের বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪৭ লাখ ৫ হাজার ৩৩ জনে পৌঁছেছে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫০ হাজার ৩২৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৬৬ হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ কোটি ৯২ লাখ ৬২ হাজার ৪৯ জনে।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সোমবার সকালে এসব তথ্য পাওয়া গেছে। 

করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১৬ হাজার ৩০ জন, যুক্তরাজ্যে ১ লাখ ৩৫ হাজার ২০৩ জন, ইতালিতে এক লাখ ৩০ হাজার ৩১০ জন, তুরস্কে ৬১ হাজার ৫৭৪ জন, স্পেনে ৮৫ হাজার ৭৮৩ জন এবং জার্মানিতে ৯৩ হাজার ৫৮৫ জন মারা গেছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।