গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আরো ৫ হাজার ৪৯৪ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ৪৯৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে এক হাজারের বেশি। এতে বিশ্বে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৪ লাখ ৮ হাজার ৭৪১ জনে।
একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৯ হাজার ৩৭০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে দেড় লাখের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ২৭ কোটি ৯৩ লাখ ২৪ হাজার ৩৭৪ জনে দাঁড়িয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে শনিবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৮৫৬ জন এবং মারা গেছেন ৭৪৭ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৫ কোটি ২৯ লাখ ৮৬ হাজার ৩০৭ জন আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ৩৭ হাজার ৬৭১ জন মারা গেছেন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।