শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৫৮৫ জন

অনলাইন নিউজ পোর্টাল • 08 নভেম্বর 2021, 10:29 দুপুর • 370 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৫৮৫ জন

 করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্ব আরও সাড়ে চার হাজারের বেশি মানুষের মৃত্যু।  নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৩ লাখ।

আজ সোমবার ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৫৮৫ জন। যা আগের দিনের তুলনায় প্রায় দুই হাজার কম। এনিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণ হারিয়েছেন ৫০ লাখ ৬৪ হাজার ৪৫০ জন।
আবার নতুন করে এই ভাইরাসে ৩ লাখ ৪১ হাজার ৪৫৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ কোটি ৫ লাখ ৯৭ হাজার ৫১৯ জনে।