শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গত ২৪ ঘণ্টায় আরো ৮ জনের মৃত্যু .শনাক্ত হয়েছে ৬৫৬ জনের দেহে

অনলাইন নিউজ পোর্টাল • 20 জানুয়ারী 2021, 04:29 দুপুর • 225 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় আরো ৮ জনের মৃত্যু .শনাক্ত হয়েছে ৬৫৬ জনের দেহে

করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। যা গত সাড়ে আট মাসের মধ্যে সবচেয়ে কম।নতুন করে শনাক্ত হয়েছেন ৬৫৬ জন।

বুধবার (২০ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে গত ৮ মার্চ করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।