গত ২৪ ঘণ্টায় আরো ১৫ জনের মৃত্যু
মোহাম্মদ খাইরুল আমিন
•
16 ফেব্রুয়ারি 2022, 04:48 দুপুর
•
437 বার পঠিত
দেশে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৮৮৭ জনে। অপরদিকে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯২৯ জন।
তবে এর আগে গতকাল (মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি) ৩৪ জনের মৃত্যু হয়। শনাক্তের সংখ্যা ছিল ৪ হাজার ৭৪৬ জন।
আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।