শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গত ২৪ ঘন্টায় ৭ জন ডেঙ্গু আক্রান্ত

মোহাম্মদ খাইরুল আমিন • 24 ডিসেম্বর 2021, 07:08 বিকাল • 304 বার পঠিত
গত ২৪ ঘন্টায় ৭ জন ডেঙ্গু আক্রান্ত

রাজধানী ঢাকা সহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে সাতজন নতুন রোগী ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (বিপিএম) ই-এম আই এস ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এমনটি জানা যায়। তাদের সবাই রাজধানীর হাসপাতালে ভর্তি হন।
বর্তমানে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এমন রোগীর সংখ্যা ১০২ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৬৪ জন ও বেসরকারি হাসপাতালে ৩৮ জন রোগী ভর্তি আছেন।