শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

গত ২৪ ঘন্টায় ৭ হাজার ৮০০-র বেশি মানুষের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 29 অক্টোবর 2021, 09:22 সকাল • 309 বার পঠিত
গত ২৪ ঘন্টায় ৭ হাজার ৮০০-র বেশি মানুষের মৃত্যু

করোনায় কমছে বিশ্বব্যপি মৃতের হার। এখন প্রতিদিন গড়ে ৭ থেকে ৮ হাজার মানুষের মৃত্যু হয়। যা আগে ছিল অনেক বেশি। তবে আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৮০০-র বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৭৪ হাজার।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক মৃত্যুতে এরপরই রয়েছে রাশিয়া-ভারত-ইউক্রেন-ব্রাজিল-যুক্তরাজ্য। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৪ কোটি ৬২ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৯ লাখ ৯৫ হাজার।