গত ২৪ ঘণ্টায় ২৪ কোটি ৯৮ লাখ ছাড়িয়েছে করোনায় আক্রান্তের সংখ্যা
অনলাইন নিউজ পোর্টাল
•
06 নভেম্বর 2021, 12:21 দুপুর
•
336 বার পঠিত
বিশ্বজুড়ে করোনায় আরও ৭ হাজার ৬৭৭ জন মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯ হাজার ১৮১ জন।
এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৯৮ লাখ ৪২ হাজার ৯৩৮ জন ও মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ৫৩ হাজার ৭৮২ জনে। আর সুস্থ হয়েছেন ২২ কোটি ৬১ লাখ ৯৩ হাজার ৩১৫ জন।
এদিকে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ায়। দৈনিক সংক্রমণেও অবশ্য এ দিন বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে মারা গেছেন ১ হাজার ২২৫ করোনা রোগী। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৬২৬ জন।
অন্যথায় ,বিশ্বজুড়ে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৮৫ লাখ ৯৭ হাজার ১০৯ জন। তাদের মধ্যে মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ৮৫ লাখ ২১ হাজার ১৮৫ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৭৫ হাজার ৯২৪ জন।