শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, শনাক্ত কমেছে

মোহাম্মদ খাইরুল আমিন • 20 ফেব্রুয়ারি 2022, 06:34 বিকাল • 355 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, শনাক্ত কমেছে

দেশে করোনাভাইরাসে গত ১দিনে ২১ জনের মৃত্যু হয়েছে। করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৬৫ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯৮৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৩ হাজার ২৯১ জনে। শনাক্তের হার ৭ দশমিক ৮২ শতাংশ।
 
আজ রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
তবে এর আগের ২৪ ঘণ্টায় করোনায় ১৩ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্ত হয়েছিল ২ হাজার ১৫০ জন। শনাক্তের হার ছিল ৮ দশমিক ৭১ শতাংশ।
আজ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ২৫২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ৫৪ হাজার ৫৮৪ জন।

২৪ ঘণ্টায় ২৫ হাজার ৪১১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৫ হাজার ৪০৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৮২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৪ শতাংশ।
 
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৪ জন পুরুষ, ৭ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১২ জন। চট্টগ্রামে ৪ জন, রংপুরে ২ জন এবং বরিশাল, সিলেট ও রাজশাহীতে ১ জন করে মারা গেছেন।