শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় ১৪১ জনের দেহে করোনা শনাক্ত

মোহাম্মদ খাইরুল আমিন • 17 সেপ্টেম্বর 2022, 06:04 বিকাল • 250 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় ১৪১ জনের দেহে করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় ১৪১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১৭ হাজার ৮৭ জনে দাঁড়িয়েছে।

তবে জানা যায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ সময়ে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৩৩৯ জনেই অপরিবর্তিত রয়েছে।

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬০ হাজার ৩৩১ জন।

এদিকে জানা যায় ,২৪ ঘণ্টায় ১ হাজার ৪৬০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১ হাজার ৪৬০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।