শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

গত ১ দিনে আরো ৩ জনের মৃত্যু, শনাক্তের হার ১.৮৮

মোহাম্মদ খাইরুল আমিন • 13 মার্চ 2022, 05:57 বিকাল • 255 বার পঠিত
গত ১ দিনে আরো ৩ জনের মৃত্যু, শনাক্তের হার ১.৮৮

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।  নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৩৩ জনের। শনাক্তের হার ১ দশমিক ৮৮ শতাংশ।  
 
আজ রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন তিনজন নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১১১ জনে, আর শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৪৯ হাজার ৪৮৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৪১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬০ হাজার ৮৮৬ জন।

২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৪৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৩৬৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৮৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের ১৪ দশমিক ২৯ শতাংশ।