শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গরু ৭০০, মুরগি আর ডিমের দামও বেড়েছে

মোহাম্মদ খাইরুল আমিন • 01 মে 2022, 05:53 বিকাল • 254 বার পঠিত
গরু ৭০০, মুরগি আর ডিমের দামও বেড়েছে

রমজানে দাম বেড়েছে। আবার দাম বাড়ল ঈদের হাওয়া লাগতেই। গরুর মাংস, বিভিন্ন ধরনের মুরগি আর ডিমের দাম বাড়তির দিকে। রাজধানী ঢাকায় গরুর মাংসের দাম ৭০০’তে পৌঁছেছে। কোথাও কোথাও আরো বেশি দাম নেওয়া হচ্ছে। 

গরুর দাম বেড়েছে। মুরগির না বাড়লে চলে? গত দুই তিনদিনে কেজিতে মুরগির দাম বাড়ানো হয়েছে ২০ থেকে ৩০ টাকা। 

রাজধানীর মতিঝিলে দেখা গেল গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজিতে। বিক্রেতা জানান, আজই এই দামে বিক্রি শুরু করেছেন। অপেক্ষাকৃত ছোট গরুর মাংস আবার ৭২০ টাকা কেজি। খাসির মাংস ১০০ হাজার টাকা। 

ক্রেতাদের কিছু করার নেই। রোজার শুরুতে যে মাংস ৬৫০ হলো সেটা এখন ৭০০ কিংবা ৭২০। দর করেও লাভ নেই। মাংস মিলবে না। তাই বাজারে যে দাম সেই দাম দিয়ে নিয়ে যেতে হচ্ছে মাংস। গরুর মাংস ছাড়া অধিকাংশ পরিবারে যে ঈদ চলে না। 

ব্রয়লার মুরগির দামও বুঝি মধ্যবিত্তের হাতের নাগাল ছাড়াবে। একদিন আগেও ১৭০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। সপ্তাহখানেক আগে ছিল ১৬০। যে দাম অবশ্যই বেশি। আজ রোববারই আবার ১০ টাকা বাড়িয়ে ব্রয়লার মুরগি ১৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাপ্তান বাজারে। 

কক ও লেয়ার মুরগির দামও বেড়েছে। সোনালী মুরগি বিক্রি হচেছ ৩৫০ থেকে ৩৬০ টাকা কেজিতে। যা বাড়াবাড়ি মূল্য। রোজার শুরুতে সোনালীর কেজি ছিল ২৯০ থেকে ৩০০ টাকা কেজি। লাল লেয়ার মুরগির দাম এখন ২৮০ টাকা। সাদা লেয়ার ২৫০। এক সপ্তাহে লেয়ার মুরগির দামও ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। 

দুইদিন আগেও ডিমের ডজন ছির ১০০ টাকা। কিন্তু গরু, মুরগির সঙ্গে ডিমের দামও পাল্লা দিচ্ছে বুঝি। গতকাল থেকেই দাম বেড়েছে ডিমের। এখন ডজন বিক্রি হচ্ছে ১১০ টাকায়।