শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গ্রিসে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে প্রবাসীদের পাসপোর্টও

অনলাইন নিউজ পোর্টাল • 31 ডিসেম্বর 2020, 05:09 বিকাল • 92 বার পঠিত
গ্রিসে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে প্রবাসীদের পাসপোর্টও

গ্রিসের পশ্চিম গ্রিসের ওলগা অঞ্চলে অগ্নিকাণ্ডে প্রবাসী বাংলাদেশিদের আবাসস্থলের পাশাপাশি পাসপোর্টও পুড়ে গেছে। এতে বিপাকে রয়েছেন ভুক্তভোগীরা।

দুর্ঘটনার পর দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদের নেতৃত্বে বাংলাদেশ দূতাবাসের একটি টিম ক্ষতিগ্রস্তদের আবাসস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে প্রবাসী বাংলাদেশিরা এই সংকটকালে বিনা ফিতে পুনরায় তাদের পাসর্পোটসহ অন্য সব সহযোগিতার জন্য অনুরোধ জানান।  

দূতাবাসের আহ্বানে এথেন্সসহ গ্রিসের বিভিন্ন স্থানে বসবাসরত প্রবাসী নেতারা ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের সাধ্যমতো সাহায্য করছেন।  

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) গ্রিসের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, গত ২৪ ডিসেম্বরে গ্রিসের ওলগা এলাকায় এক ভয়াবহ আগুনে প্রায় ৭০ জন প্রবাসী বাংলাদেশি কৃষি শ্রমিকের অস্থায়ী আবাসস্থল সম্পূর্ণ পুড়ে যায়। প্রবাসী শ্রমিকরা সেসময় কৃষিক্ষেতে কর্মরত থাকায় সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান। আগুনে তাদের টাকা-পয়সা, পাসপোর্ট, পোশাক ও খাদ্যসহ সবকিছুই পুড়ে যায়। ঘটনার পরে গ্রিসের বাংলাদেশ দূতাবাস স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে পোশাক, খাদ্য ও পানি বিতরণ করে।

আগুনের ভয়াবহ তাণ্ডবে পোড়া গ্যাস সিলিন্ডার, খাদ্যদ্রব্য ও অন্যান্য ধ্বংসাবশেষ দেখে ক্ষতিগ্রস্তদের প্রতি দূতাবাসের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়। এসময় বাংলাদেশের রাষ্ট্রদূত প্রবাসীদের জন্য অস্থায়ী নতুন বাসস্থানও ঘুরে দেখেন।