গ্রিস ও তুরস্কের মধ্যকার উত্তেজনা চরমে উঠেছে
পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাসের মালিকানা নিয়ে গ্রিস ও তুরস্কের মধ্যকার উত্তেজনা চরমে উঠেছে। এ উত্তেজনাকে কেন্দ্র করে ন্যাটো সদস্যভুক্ত দেশ দু’টি মুখোমুখি সামরিক বহর মোতায়েন করায় দেখা দিয়েছে বিপর্যয় সৃষ্টির আশঙ্কা।
এদিকে চলমান এই উত্তেজনা নিরসনে উভয় দেশকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে ন্যাটো সদস্যভুক্ত আরেক দেশ জার্মানি। আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করতে গ্রিসের পর মঙ্গলবার আঙ্কারা সফর করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস। তিনি জানান, দু’দেশই পূর্ব ভূমধ্যসাগরে সামরিক মহড়া চালানোর হুঁশিয়ারি দিয়েছে, যা সমূহ বিপর্যয় সৃষ্টি করতে পারে।
গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী নিকোলাস ডেনডিস সতর্ক করে দিয়ে বলেছেন, ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে তুরস্ক আগুন নিয়ে খেলছে। তাই বিষয়টি নিয়ে আঙ্কারার ভেবে চিন্তে হাঁটা উচিত। তবে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভৌসুলু আলোচনার মাধ্যমেই সংকট সমাধানে সম্মত হয়েছেন।