শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

গ্রিন ইনিশিয়েটিভ ফাউন্ডেশনের ঘোষণা দিয়েছেন সৌদি যুবরাজ

অনলাইন নিউজ পোর্টাল • 26 অক্টোবর 2021, 08:04 সকাল • 260 বার পঠিত
গ্রিন ইনিশিয়েটিভ ফাউন্ডেশনের ঘোষণা দিয়েছেন সৌদি যুবরাজ

সউদী আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান গতকাল মধ্যপ্রাচ্য গ্রিন ইনিশিয়েটিভে ভবিষ্যতের শীর্ষ সম্মেলনের কাজকে সমর্থন করার জন্য একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে গ্রিন ইনিশিয়েটিভ ফাউন্ডেশন প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন।
যুবরাজ ৩৯ বিলিয়ন সউদী রিয়াল (১০.৩৯ বিলিয়ন ডলার) ব্যয়সাপেক্ষ দুটি সবুজ উদ্যোগের ঘোষণা দিয়েছেন, যার মধ্যে সউদী আরব ১৫ শতাংশ অবদান রাখবে এবং ঝড়ের আগাম সতর্কীকরণ এবং মৎস্য খাতের টেকসই উন্নয়নের জন্য দুটি আঞ্চলিক কেন্দ্র স্থাপন।
তিনি বলেন, ‘আজ আমরা এ অঞ্চলের জন্য একটি নতুন সবুজ যুগের সূচনা করছি। বিশ্বাস করি যে, এর প্রভাব পরিবেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং অর্থনীতি এবং নিরাপত্তায়ও পড়বে’।
যুবরাজ ঘোষণা করেছেন যে, তিনি একটি বৃত্তাকার কার্বন অর্থনীতির ধারণা বাস্তবায়নের জন্য একটি সহযোগিতা প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করবেন এবং আবহাওয়া পরিবর্তনের জন্য একটি আঞ্চলিক কেন্দ্র প্রতিষ্ঠা করবেন।
তিনি বলেন, ‘পরিবেশ রক্ষার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, নির্গমন কমাতে এবং আঞ্চলিক সমন্বয়ের মাত্রা বৃদ্ধিতে এ কেন্দ্র ও কর্মসূচির একটি বড় ভ‚মিকা থাকবে’।
বিদ্যুতের বাজার বিকাশে দেশের অগ্রণী ভ‚মিকার একটি স¤প্রসারণ হিসাবে যুবরাজ বলেন, তার দেশ এ অঞ্চলে সার্কুলার কার্বন ইকোনমি প্রযুক্তির সমাধানের জন্য বিনিয়োগের জন্য একটি তহবিল প্রতিষ্ঠায় কাজ করবে।