শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গ্রেপ্তার হলেন করোনা টেস্ট রিপোর্ট জালিয়াতি চক্রের ২ সদস্য

অনলাইন নিউজ পোর্টাল • 01 জুন 2021, 09:25 সকাল • 901 বার পঠিত
গ্রেপ্তার হলেন করোনা টেস্ট রিপোর্ট জালিয়াতি চক্রের ২ সদস্য

রাজধানীর বংশাল এলাকা থেকে করোনা ভাইরাস (কোভিড-১৯) টেস্ট রিপোর্ট জালিয়াতি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগ। জালিয়াতি চক্রের গ্রেফতার সদস্যরা হলেন- মো. মনির হোসেন (৩৭) ও মো. রফিকুল ইসলাম ওরফে রুবেল (২৪)। অভিযানে তাদের কাছ থেকে একটি মনিটর, একটি প্রিন্টার, একটি সিপিইউ, একটি কি-বোর্ড ও ২টি নকল টেস্ট রিপোর্ট উদ্ধার করা হয়।
গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার সাইফুর রহমান আজাদ জানান, রোববার বিকেল ৪টার দিকে বংশাল থানার নাজিম উদ্দিন রোডের আল্ মেডিক্যাল ফার্মায় অভিযান চালিয়ে জালিয়াতি চক্রের সদস্য মনির হোসেন ও রুবেলকে গ্রেফতার করা হয়। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে যেকোনো অপারেশনের জন্যে করোনার নেগেটিভ রিপোর্ট প্রয়োজন হয়। গ্রেফতার হওয়া আসামিরা ঢামেকে চিকিৎসারত রোগীদের অপারেশনের জন্য করোনার পজিটিভ রিপোর্ট পরিবর্তন করে নেগেটিভ রিপোর্ট তৈরি করতেন।