শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গ্রেফতার করা হয়েছে তিতাসের বরখাস্ত সেই ৮ কর্মকর্তাকে

অনলাইন নিউজ পোর্টাল • 19 সেপ্টেম্বর 2020, 05:54 বিকাল • 414 বার পঠিত
গ্রেফতার করা হয়েছে তিতাসের বরখাস্ত সেই ৮ কর্মকর্তাকে

দুপুরে এক সংবাদ সম্মেলনেসিআইডির ডিআইজি মাইনুল হাসান জানান । নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে ভয়াবহ বিস্ফোরণে ঘটনায় তিতাসের কর্মকর্তা ও কর্মচারীসহ আটজনকে গ্রেফতার করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। 

 

গ্রেফতাররা হলেন- তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী সিরাজুল ইসলাম, উপ-ব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বি, সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী আইউব আলী, হেলপার হানিফ মিয়া ও কর্মচারী ইসমাইল প্রধান।

এর আগে কর্তব্যে অবহেলার অভিযোগে আট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সিআইডির ডিআইজি মাইনুল হাসান বলেন, তদন্তের এ পর্যায়ে আমরা তাদের গ্রেফতার করেছি। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।