গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বাড়াতে আরো ১৫ কোটি টাকার প্রণোদনা
অনলাইন নিউজ পোর্টাল ২৪
•
03 অক্টোবর 2023, 12:49 দুপুর
•
323 বার পঠিত
২০২৩-২৪ অর্থবছরে তৃতীয় ধাপে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে আরো ১৫ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার।
সোমবার (২অক্টোবর) রাতে কৃষি মন্ত্রণালয়ের পাঠানো এক প্রতিবেদনে তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছর পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে এর আগে আরো দুই ধাপে ৩২ কোটি টাকার প্রণোদনা দেওয়া হয়েছে।
এর আগে, গত ২৯ আগস্ট দ্বিতীয় ধাপে ১৬ কোটি ২০ লাখ টাকার প্রণোদনা ঘোষণা করে সরকার। গত ১১ মে প্রথম ধাপে ১৮ হাজার কৃষককে ১৬ কোটি টাকার প্রণোদনা দেওয়া হয়। এ পেঁয়াজ বাজারে আসবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে।
তিন ধাপে সব মিলিয়ে শুধু গ্রীষ্মকালীন পেঁয়াজেই প্রণোদনার পরিমাণ দাঁড়ালো মোট ৪৭ কোটি টাকা।
দেশে পর্যাপ্ত পেঁয়াজ উৎপাদন হলেও সংরক্ষণের ব্যবস্থা না থাকার কারণে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে যায়। পরে চাহিদা পূরণে প্রতি বছর পেঁয়াজ আমদানি করতে হয়।