শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

গরীবদের সাহায্যের জন্য ব্যাংকে টাকা রেখে সুদ গ্রহণ করা জায়েয আছে

মোহাম্মদ খাইরুল আমিন • 29 অক্টোবর 2022, 01:48 দুপুর • 210 বার পঠিত
গরীবদের সাহায্যের জন্য ব্যাংকে টাকা রেখে সুদ গ্রহণ করা জায়েয আছে

১২৭৬: প্রশ্ন
আমাদের এলাকায় স্থানীয় একটি ইসলামী সোসাইটির কিছু জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে। যার একটি হল, কোনো সুদী ব্যাংকে টাকা জমা রেখে বছর শেষে প্রাপ্ত সুদ দ্বারা গরীব-অসহায় লোকদের সাহায্য-সহযোগিতা করা। আমার প্রশ্ন হল, গরীবদের সাহায্যের জন্য ব্যাংকে টাকা রেখে সুদ গ্রহণ করা জায়েয আছে কি? বিস্তারিত দলীলসহ জানতে চাই।

উত্তর:
না, উক্ত উদ্দেশ্যেও সুদের ভিত্তিতে টাকা রাখা যাবে না। কারণ, নিজে ভোগ করার উদ্দেশ্যে যেমন সুদী কারবার করা হারাম ও কবীরা গোনাহ, তদ্রূপ গরীব-অসহায়দেরকে সাহায্য করার নিয়তেও সুদী কারবার করা হারাম।

প্রকাশ থাকে যে, গরীব-অসহায়দের সাহায্য করা একটি প্রশংসনীয় ও অনেক বড় ছওয়াবের কাজ। অন্যান্য আমলের মতো এ আমলও শরীয়তসম্মত পন্থাতেই হতে হবে, তবেই তা ছওয়াব লাভের উপযোগী হবে।

-মুসনাদে আহমাদ ১/৩৮৭; জামে তিরমিযী ১/৩; মুসতাদরাকে হাকীম ১/৩৯০; আল আরফুশ শাযী ১/৩৯০