শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গ্রাহকের স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ, ব্যাংক কর্মকর্তা আটক

অনলাইন নিউজ পোর্টাল • 17 ফেব্রুয়ারি 2021, 06:47 বিকাল • 496 বার পঠিত
গ্রাহকের স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ, ব্যাংক কর্মকর্তা আটক

সিলেটে স্বাক্ষর জাল করে গ্রাহকের এফডিআরের বিপরীতে লোন তুলে পৌনে দুই কোটি টাকা আত্মসাৎ করায় এক ব্যাংক কর্মকর্তাকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। 

মঙ্গলবার রাতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) এর জিন্দাবাজার শাখা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যাংক কর্মকর্তা মো. শাহাদত আবেদীন সিরাজী বিয়ানীবাজার উপজেলার দোয়ারা গ্রামের শওকত আলী সিরাজীর ছেলে। তিনি ইউসিবিএল-এর বিয়ানীবাজার শাখার ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছিলেন। বুধবার সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার ও ওসি ডিবি (উত্তর) সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আটক মো. শাহাদত আবেদীন সিরাজী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) -এর বিয়ানীবাজার শাখার ম্যানেজার থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে একাধিক গ্রাহকের অজ্ঞাতসারে স্বাক্ষর জাল করে গ্রাহকের এফডিআরের বিপরীতে লোন তুলে ১ কোটি ৭১ লাখ ৮২ হাজার ৬৯৪ টাকা হাতিয়ে নেন। পরবর্তী সময়ে ব্যাংকের নিয়মিত অডিটে বিষয়টি ধরা পরলে মঙ্গলবার ইউসিবিএল এর সিলেট শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহাদতকে জিজ্ঞাসাবাদে তিনি টাকা আত্মসাতের কথা স্বীকার করেন।

তিনি জানান, এ ঘটনায় ইউসিবিএল বিয়ানীবাজার শাখার চলতি দায়িত্বে থাকা ম্যানেজার তানভীর আহমদ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তাকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।