গোসল করতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্য
অনলাইন নিউজ পোর্টাল
•
30 এপ্রিল 2021, 02:31 দুপুর
•
255 বার পঠিত
খাগড়াছড়িতে ছড়ায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্য হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ৪নং লতিবান ইউপির কারিগড় পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে খুমবারটি ত্রিপুরা (৮) ও আব্রাহাম ত্রিপুরা (৫) আপন ভাইবোন। তারা কারিগড় পাড়ার সুমন ত্রিপুরার সন্তান। নিহত অপর শিশুরনাম প্রাণটি ত্রিপুরা (৭), সে প্রতিবেশী তাপস কান্তি ত্রিপুরার সন্তান।
তিন শিশু মিলে বাড়ির পাশে বাঁধ দেয়া ছড়ায় সবার অজান্তে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। অনেক খোঁজাখুজির পর ছড়ার পানিতে ভাসতে দেখে তাদের উদ্ধার করে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা: শ্যামল চাকমা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।