শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গোপন আস্তানা থেকে গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

মোহাম্মদ খাইরুল আমিন • 07 মার্চ 2025, 05:49 বিকাল • 184 বার পঠিত
গোপন আস্তানা থেকে গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির কাউখালী উপজেলায় অভিযান চালিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর একটি গোপন আস্তানার সন্ধান পেয়েছে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

আইএসপিআর-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিযানের সময় সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে পিস্তলের ১৭টি গুলি, একটি বাইনোকুলার, একটি ওয়াকিটকি সেট, একটি হার্ডডিস্ক, সন্ত্রাসীদের ইউনিফর্ম ও চাঁদা আদায়ের রসিদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযানের সময় ইউপিডিএফ কিছু পাহাড়ি নারীকে ব্যবহার করে বিক্ষোভ প্রদর্শন এবং জব্দকৃত সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে সেনাবাহিনী ধৈর্য ও পেশাদারিত্ব বজায় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পার্শ্ববর্তী দেশের আইনশৃঙ্খলা বাহিনী সম্প্রতি কয়েকটি পাহাড়ি সশস্ত্র সংগঠনের অস্ত্র ও গোলাবারুদের চালান আটক করেছে, যা পরবর্তী সময়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। পার্বত্য অঞ্চলের শান্তি রক্ষা ও দেশের সার্বভৌমত্ব বজায় রাখতে সেনাবাহিনীর অভিযান চলমান থাকবে।