গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। মঙ্গলবার রাতে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের সদর উপজেলার গোলাবাড়িয়া ও গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলার নিলফা মালেকের বাজার এলাকায় এ দুর্ঘটনা দুইটি ঘটে।
নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার কাটরবাড়ী গ্রামের মোস্তফা মুন্সির ছেলে হাসিবুর মুন্সি (৩৫) ও বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার গারফা গ্রামের মোখলেস শেখের ছেলে গোরাই শেখ (৪৫)।
একটি ভ্যানে করে জেলা সদর থেকে মাঝগাতির দিকে যাচ্ছিলেন শিশুসহ একই পরিবারের পাঁচজন। পথে দ্রুতগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে ভ্যানচালক হাসিবুরসহ ছয়জন আহত হন। তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক হাসিবুরকে মৃত ঘোষণা করেন। এতে শিশুসহ একই পরিবারের পাঁচজন আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী গোরাই শেখকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের আবেদনের ভিত্তিতে রাতেই নিহতদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।