গোপালগঞ্জের মাদক মামলার ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
অনলাইন নিউজ পোর্টাল
•
30 এপ্রিল 2021, 02:52 দুপুর
•
240 বার পঠিত
গোপালগঞ্জের মাদক মামলার ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি রাকিব শেখকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে উপজেলার কুশলা ইউনিয়নের টিহাটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। রাকিব শেখ ওই গ্রামের আবুল কাশেম শেখের ছেলে।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, গোপান সংবাদদের ভিত্তিতে সকালে উপজেলার টিহাটি গ্রামে অভিযান চালিয়ে রাকিবকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাকিব শেখকে জেল হাজতে পাঠানো হয়েছে।