শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত

মোহাম্মদ খাইরুল আমিন • 05 নভেম্বর 2022, 12:18 দুপুর • 426 বার পঠিত
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত

গোপালগঞ্জ জেলায় শুক্রবার সন্ধ্যায়  বাসের চাপায় মোটরসাইকেল আরোহী শ্যালক ও দুলাভাই নিহত হয়েছে।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ফকিরপাড়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

মৃতরা হলো- গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় গ্রামের নুরুল হক সিকদারের ছেলে নিয়ামুল সিকদার (২৮) ও মাটলা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র আমজাদ আলী মোল্লার ছেলে মোস্তাইন মোল্লা (১৭)।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই ) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীরা জানান, শ্যালক মোস্তাইনকে সাথে নিয়ে মোটরসাইকেলে করে দুলাই ভাই খাটিয়াগড় থেকে শ্বশুর বাড়ি মাটলা গ্রামে যাচ্ছিল।

ঘটনাস্থলে পৌছালে ঢাকা থেকে খুলনাগামী ফালগুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দেয়।ফলে ঘটনাস্থলেই তারা নিহত হয়।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে পুলিশ তাদের পরিবারের কাছে নিহতদের লাশ হস্তাান্তর করা হয়েছে।