গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ড্যাম ট্রাককে বাসের ধাক্কা, নিহত ৩
মোহাম্মদ খাইরুল আমিন
•
08 সেপ্টেম্বর 2022, 11:15 দুপুর
•
257 বার পঠিত
গোপালগঞ্জে ডুমদিয়া স্ট্যান্ডে ঢাকা-খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাককে যাত্রীবাহী বাস ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।
গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে ডুমদিয়া স্ট্যান্ডে দুর্ঘটনা ঘটে। নিহতদের এক হলেন বাসচালক মো. বাচ্চু মোল্লা। তবে অন্য দুইজনের নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ইনচার্জ মো. আবু নাইম।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের যাত্রীবাহী একটি বাস খুলনা যাচ্ছিল। এ সময় মহাসড়কের ডুমদিয়া স্ট্যান্ডে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা এক্সকাভেটরবাহী ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুইজন। পরে আরো একজন মারা যান।