শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গণভোট ও নির্বাচন নিয়ে বিশেষ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের

মোহাম্মদ খাইরুল আমিন • 14 জানুয়ারী 2026, 08:13 রাত • 145 বার পঠিত
গণভোট ও নির্বাচন নিয়ে বিশেষ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের

গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার’ শীর্ষক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান সম্প্রচার করবে বাংলাদেশ বেতার। 

আজ বুধবার বাংলাদেশ বেতারের লিয়াজোঁ ও শ্রোতা গবেষণা অনুবিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

আগামীকাল ১৫ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় গাজীপুরের চৌরাস্তায় চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

গণভোট ও নির্বাচন বিষয়ে আয়োজিত অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা-ক ৬৯৩ কিলোহার্জ, এফ এম ১০৬.০ মেগাহার্জ, এফ.এম ৯৭.৬ মেগাহার্জ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম এফ এম ৮৮.৮ মেগাহার্জে এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ: Bangladesh Betar থেকে সরাসরি সম্প্রচার করা হবে।