শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রিতদের চূড়ান্ত তালিকায় নেই বাংলাদেশ

অনলাইন নিউজ পোর্টাল • 25 নভেম্বর 2021, 08:47 সকাল • 298 বার পঠিত
গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রিতদের চূড়ান্ত তালিকায় নেই বাংলাদেশ

বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোকে নিয়ে গণতন্ত্র সম্মেলন আয়োজন করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী ৯ ও ১০ ডিসেম্বর ভার্চুয়ালি এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মানজনক ও গুরুত্বপূর্ণ এ সম্মেলনে ১১০টির বেশি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। সম্মেলনে আনন্ত্রিত দেশগুলোর তালিকায় নেই বাংলাদেশের নাম। অথচ পাকিস্তান ও ইরাকের মতো দেশগুলো দাওয়াত পেয়েছে।
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে দেওয়া তালিকা থেকে এ তথ্য জানা যায়। ওয়েবসাইটে দেওয়া তালিকা অনুযায়ী, চীন দাওয়াত না পেলেও সম্মেলনে তাইওয়ানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ পদক্ষেপ চীনকে ক্ষুব্ধ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তালিকায় রাখা হয়নি তুরস্ক ও রাশিয়াকে।