শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গণটিকা কার্যক্রম আর হবে না রেজিস্ট্রেশনের মাধ্যমেই টিকা নিতে হবে

অনলাইন নিউজ পোর্টাল • 23 আগস্ট 2021, 01:10 দুপুর • 224 বার পঠিত
গণটিকা কার্যক্রম আর হবে না রেজিস্ট্রেশনের মাধ্যমেই টিকা নিতে হবে

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, গণটিকা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এই কার্যক্রম আর হবে না। সবাইকে রেজিস্ট্রেশনের মাধ্যমেই টিকা নিতে হবে। যখন যত টিকা আসবে সেটা শুধু রেজিস্ট্রেশনের মাধ্যমেই নিতে হবে।

সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানিয়েছেন। 

এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আপাতত করোনার গণটিকা কার্যক্রম চালু করা হচ্ছে না। 

জাহিদ মালেক বলেন, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে দেশের ৭ থেকে ৮ কোটি মানুষকে টিকার আওতায় আনা যাবে।

তিনি আরো বলেন, সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের ৬০ লাখ টিকা পাবো। এ মাসে কিছু আসবে, বাকিগুলো সেপ্টেম্বরে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে ১০ লাখ ডোজ টিকা আসবে।