শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গণটিকা দেওয়ার দ্বিতীয় দিনে পুরান ঢাকায় টিকা কেন্দ্রে হট্টগোল

অনলাইন নিউজ পোর্টাল • 09 আগস্ট 2021, 09:28 সকাল • 316 বার পঠিত
গণটিকা দেওয়ার দ্বিতীয় দিনে পুরান ঢাকায় টিকা কেন্দ্রে হট্টগোল

দেশে গণটিকা কার্যক্রম শুরু করেছে সরকার। গণটিকা দেওয়ার দ্বিতীয় দিনে  পুরান ঢাকায় টিকা কেন্দ্রগুলোতে হট্টগোল চরম আকার ধারণ করে। পর্যাপ্ত টিকা না পাওয়া ও সিরিয়াল ভঙ্গ করে পরে আসা লোকজনদের আগে টিকা প্রদান এবং বেলা ২টা বাজলে টিকা কার্যক্রম স্থগিত করায় কেন্দ্রগুলোতে এমন পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানান ভুক্তভোগীরা।

প্রচুর পরিমানে মানুষ টিকা নিতে আসে। তবে টিকা কেন্দ্রগুলোর লাইনে দাঁড়ানো লোকজনের মধ্যে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই ছিল না। সকাল থেকে দুপুর পর্যন্ত একজন আরেকজনের গা ঘেঁষে দাঁড়িয়ে টিকা নিতে দেখা গেছে। পুরান ঢাকার লালবাগ, বংশাল, সূত্রপুর, কামরাঙ্গীরচর ও মিটফোর্ড হাসপাতাল ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ডিএসসিসি নিয়ন্ত্রিত মহানগর জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, ভোররাত থেকে স্থানীয় লোকজন লাইনে বসে আছেন। এখানে টিকা প্রদান খুবই ধীর গতিতে চলছিল। এছাড়া পরের লোকজনদের আগে টিকা নিতে দেখা যায়। এই কারণে কিছুক্ষণ পর পর হট্টগোল সৃষ্টি হয়।
নগরীর বিভিন্ন ওয়ার্ডগুলোতে কাউন্সিলরের কার্যালয় থেকে টোকেনপ্রাপ্তদের টিকা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওইসব ওয়ার্ডগুলোতে সকাল থেকে টিকা দেওয়ার জন্য লোকজন লাইনে দাঁড়ালেও কাউন্সিলরের টিকেটপ্রাপ্তরাই কেবল টিকা নিতে পেরেছেন বলে ভুক্তভোগীরা জানান।

এদিকে ,এ বিষয়ে বক্তব্য জানতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল শরীফ আহমেদের সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোন সারা পাওয়া যায়নি।