শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গণপরিবহনে শিক্ষার্থীদের ‘হাফ ভাড়া’ কার্যকর করার সিদ্ধান্ত

অনলাইন নিউজ পোর্টাল • 30 নভেম্বর 2021, 12:27 দুপুর • 303 বার পঠিত
গণপরিবহনে শিক্ষার্থীদের ‘হাফ ভাড়া’ কার্যকর করার সিদ্ধান্ত

গণপরিবহনে শিক্ষার্থীদের ‘হাফ ভাড়া’ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকরা। এক্ষেত্রে কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে। এ সিদ্ধান্ত ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

মঙ্গলবার সড়ক পরিবহন মালিক সমিতি মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

বিআরটিসি বাসে হাফ ভাড়া কার্যকরের শর্তগুলো হচ্ছে:

* ভ্রমণকালে বিআরটিসি বাসের মতোই ব্যক্তি মালিকানাধীন বাসে ছাত্র-ছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। প্রয়োজনে তা প্রদর্শন করতে হবে। 

* বিআরটিসি বাসে চলাচলের ক্ষেত্রে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা হাফ ভাড়ার সুবিধা পাবে। তবে ব্যক্তি মালিকানাধীন বাসে এ সুবিধা সকাল ৮টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে।

* এছাড়াও ঢাকার বাইরে শিক্ষার্থীদের হাফ ভাড়া প্রযোজ্য হবে না।