শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গণপরিবহনে কমেছে যাত্রীর সংখ্যা

অনলাইন নিউজ পোর্টাল • 06 জুন 2020, 03:30 দুপুর • 122 বার পঠিত
গণপরিবহনে কমেছে যাত্রীর সংখ্যা

করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে যাত্রী সংকটে পড়েছে রাজধানীর গণপরিবহনগুলো। টানা ৬৭ দিন বন্ধ থাকার পর গত ১ জুন থেকে গণপরিবহন চালু হয়। কিন্তু করোনা সংক্রমণ বাড়তে থাকায় যাত্রী সংকটে পড়েছে গণপরিবহনগুলো। ৩-৪ জন যাত্রী নিয়ে অনেক  গণপরিবহন চলাচল করছে। যাত্রী ওঠানোর সময় জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।

যাত্রীরা জানায়, বাসে স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলার প্রবণতা বাড়াতে হবে। স্প্রে করা ও শারীরিক দূরত্ব বজায়সহ সববিধি মেনে চলতে বাস মালিকদের উদ্বুদ্ধ করতে হবে। 

গণপরিবহন সংশ্লিষ্টরা জানান, শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় যাত্রী কম। এছাড়াও ভাড়া বেশি হওয়ায় লোকজন কম হওয়ার আরেকটি কারণ।