শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গণমাধ্যম সংস্কারে কমিশনের ৭ দফা প্রস্তাব

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 22 মার্চ 2025, 03:30 দুপুর • 111 বার পঠিত
গণমাধ্যম সংস্কারে কমিশনের ৭ দফা প্রস্তাব

গণমাধ্যম সংস্কার কমিশন অনলাইন নীতিমালার আওতায় আইপিটিভি ও অনলাইন পোর্টালে সংবাদ বুলেটিন সম্প্রচারের নিষেধাজ্ঞা বাতিলের প্রস্তাব করেছে।

শনিবার (২২ মার্চ) দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেন কমিশনের প্রধান, জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ। প্রতিবেদনে ‘অনলাইন পোর্টাল’ বিষয়ে সাত দফা সুপারিশ উত্থাপন করা হয়।

কমিশনের সাত দফা সুপারিশ:

১. অনলাইন পোর্টাল নিবন্ধনের নীতিমালা হালনাগাদ করা এবং স্বাধীন গণমাধ্যম কমিশনের অধীনে নিবন্ধন প্রদানের দায়িত্ব অর্পণ করা।

পূর্বে অনুমোদিত অনলাইন পোর্টালগুলোর নিবন্ধন পর্যালোচনা করা, কারণ সেগুলো নির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে হয়নি।

অনলাইন পোর্টাল নিবন্ধনের ক্ষেত্রে একাধিক নিরাপত্তা সংস্থার তদন্ত পদ্ধতি বাতিল করা, শুধুমাত্র সংবাদপত্রের মতো পুলিশের তদন্তই যথেষ্ট।

অনলাইন পোর্টালের বার্ষিক নবায়ন প্রক্রিয়া বাতিল করা।

আইপিটিভি ও অনলাইন পোর্টালে সংবাদ বুলেটিন সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।

অনলাইন পোর্টালে স্বচ্ছ ও ন্যায্যতার ভিত্তিতে সরকারি বিজ্ঞাপন প্রদান নিশ্চিত করা।

অনলাইন পোর্টালের ট্রেড লাইসেন্স ফি সাধারণ ট্রেড লাইসেন্সের তুলনায় অতিরিক্ত। এ নীতি পরিবর্তন করা প্রয়োজন।

উল্লেখ্য, গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করার লক্ষ্যে গত ১৮ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকার ১১ সদস্যের গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করে, যার প্রধান করা হয় জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদকে।