শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঘূর্ণিঝড় ‘যশ’র কারণে সারাদেশে সবধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা

অনলাইন নিউজ পোর্টাল • 25 মে 2021, 05:00 বিকাল • 353 বার পঠিত
ঘূর্ণিঝড় ‘যশ’র কারণে সারাদেশে সবধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা

ঘূর্ণিঝড় ‘যশ’র কারণে সারাদেশে সবধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত যাত্রীবাহী ও পণ্যবাহী লঞ্চ থেকে শুরু করে ছোট নৌকা চলাচল বন্ধ থাকবে। 

মঙ্গলবার দুপুরে এ সিদ্ধান্তের কথা জানায় বিআইডাব্লিউটিএ।

এদিকে বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘যশ’ প্রবল আকার ধারণ করেছে। এ অবস্থায় দেশের সমুদ্র বন্দরগুলোকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। 

এছাড়া ঢাকা ও রাজশাহীসহ দেশের ষোল অঞ্চলের নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এটি আরো ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার (২৬ মে) ভোরে  উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছাতে পারে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারিপুর, খুলনা, বরিশাল, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ বা ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র-বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।