ঘূর্ণিঝড় যশ-এর প্রভাবে সেন্টমার্টিনের পর্যটক জেটি লণ্ডভণ্ড
অনলাইন নিউজ পোর্টাল
•
26 মে 2021, 09:36 রাত
•
736 বার পঠিত
ঘূর্ণিঝড় ‘যশ’ ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের একমাত্র পর্যটক জেটি লণ্ডভণ্ড হয়ে গেছে।
গতকাল মঙ্গলবার রাতে ঘূর্ণিঝড় ও জোয়ারের পানির উত্তাল ঢেউ জেটিতে আঘাত করতে থাকে। এতে জেটির পন্টুনে ফাটল দেখা দেয়। আজ বুধবার সকালে উত্তাল সাগরের ঢেউ আঘাত হানলে জেটির অধিকাংশ পন্টুন, রেলিং ও সিঁড়ি ভেঙে যায়।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করে জানান, সাগর উত্তাল হয়ে পড়ায় টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এভাবে চলতে থাকলে দ্বীপে খাদ্য পণ্যের সংকট দেখা দিতে পারে। তার উপর আজ উত্তাল সাগরের ঢেউয়ের চাপে জেটি লণ্ডভণ্ড হয়ে গেছে। সব মিলিয়ে বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে দ্বীপবাসী।