শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঘূর্ণিঝড় তেজ: স্কুল বন্ধের পাশাপাশি ছুটি ঘোষণা।

আল আমিন সিরাজী • 23 অক্টোবর 2023, 04:49 দুপুর • 574 বার পঠিত
ঘূর্ণিঝড় তেজ: স্কুল বন্ধের পাশাপাশি ছুটি ঘোষণা।

আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় তেজের কারণে প্রস্তুতি নিতে শুরু করেছে ওমান। দেশটির সুলতান নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তায় বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। খবর গালফ নিউজ

ওমানের শ্রম মন্ত্রণালয়ে থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটি সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে কার্যকর হবে।

অন্যদিকে ওমানের শিক্ষামন্ত্রণালয় শিক্ষার্থীদের সুরক্ষায় দুই দিনের জন্য স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে। আগামী ২৪ অক্টোবর স্কুল খোলা হবে।  
ওমানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের তেজের প্রভাবে রোববার বিকাল ৫টা থেকে সালালাহ বন্দরটি সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও এ শহরে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে আল হালানিয়াত এবং তাকার মধ্যে চলাচলকৃত ফেরি।