শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় টাউকটের তাণ্ডবে ভারতে নিহত ৩৭ জন ও নিখোঁজ রয়েছে ৮১ জন

অনলাইন নিউজ পোর্টাল • 19 মে 2021, 09:21 রাত • 724 বার পঠিত
ঘূর্ণিঝড় টাউকটের তাণ্ডবে ভারতে নিহত ৩৭ জন ও নিখোঁজ রয়েছে ৮১ জন

ভারতে শক্তিশালী ঘূর্ণিঝড় টাউকটের তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখনো নিখোঁজ রয়েছে অন্তত ৮১ জন। মঙ্গলবার ঘণ্টায় ১৯০ কিলোমিটার বেগে দেশটির পশ্চিমাঞ্চলীয় গুজরাট উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানে।

সরকারি কর্মকর্তাদের তথ্যানুযায়ী, শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে গুজরাটে ১৩ জন, মহারাষ্ট্রে ১২ জন, কর্নাটকে ৮ জন, গোয়া ও কেরালায় দু’জনের মৃত্যু হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়ে মুম্বাই উপকূলে বার্জ ডুবির ঘটনায় এখনো ৮১ জনের বেশি লোক নিখোঁজ রয়েছে।

ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, তারা ১৮৬ জনকে উদ্ধার করেছে। আর বাকিদের সন্ধান করে যাচ্ছে।