শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ফিচার

ঘরের সবাইকে বাথরু‌মে বেঁধে রে‌খে ডাকাতি

মোহাম্মদ খাইরুল আমিন • 02 এপ্রিল 2022, 04:56 দুপুর • 487 বার পঠিত
ঘরের সবাইকে বাথরু‌মে বেঁধে রে‌খে ডাকাতি

বরিশালে এক প‌রিবা‌রের সবাই  কে বাথরু‌মে বেঁধে রে‌খে ডাকাতি  করেছে ডাকাত চক্র। ডাকাত‌দের হাতে আহত হ‌য়ে হাসপাতা‌লে ভ‌র্তি আছেন ওই পরিবারের দুই সদস্য।

গত (০২ এপ্রিল) ভোরে বরিশাল নগরের রুপাতলীর আদর্শ সড়ক এলাকায় এ ঘটনা ঘ‌টে। আহতরা হ‌লেন—আজিজ ম‌ল্লিক রা‌সেল ও তার স্ত্রী না‌সিমা আক্তার।

আজিজের বোন কা‌নিজ ফা‌তেমা ব‌লেন, ভোরের দি‌কে ৭/৮ জ‌নের এক‌টি ডাকাত দল বা‌ড়ির কে‌চি‌গেট ভে‌ঙে ধারা‌লো অস্ত্র নি‌য়ে ঘ‌রে প্রবেশ ক‌রে। এ সময় ওই ডাকাত দল আমার ভাই আজিজ ও তার স্ত্রী না‌সিমা‌কে মারধর ক‌রে। প‌রে আজিজ ও না‌সিমাসহ তা‌দের সন্তান লা‌মিয়া‌কে বেঁধে বাথরু‌মে আট‌কে রা‌খে। এরপর ডাকাতদল পু‌রো ঘরজু‌ড়ে তন্ন তন্ন ক‌রে লুটপাট চালায়। তারা তিন ভ‌রি স্বর্ণালঙ্কার, নগদ ৫ হাজার টাকাসহ আরও অনেক মালামাল লুট ক‌রে নি‌য়ে যায়। এক পর্যা‌য়ে আমার ভাই‌য়ের চিৎকা‌রে আশপাশের লোক এসে তা‌দের উদ্ধার ক‌রে।

তি‌নি ব‌লেন, আজিজ ও না‌সিমাকে রক্তাক্ত অবস্থায় ব‌রিশাল শের ই বাংলা মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লের সার্জারি ওয়া‌র্ডে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। তারা চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন।

ব‌রিশাল কোতয়ালী ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম ব‌লেন, ঘটনা শু‌নেই ঘটনাস্থ‌লে ফোর্স পাঠা‌নো হ‌য়ে‌ছে। বিষয়‌টি নি‌য়ে তদন্ত চলার পাশাপা‌শি জ‌ড়িত‌দের গ্রেফতা‌রের চেষ্টা চল‌ছে।