ঘরের ওপর হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ৪ জন নিহত
অনলাইন নিউজ পোর্টাল
•
24 এপ্রিল 2021, 10:07 দুপুর
•
535 বার পঠিত
জিম্বাবুয়েতে একটি বিমান বাহিনীর হেলিকপ্টার ঘরের ওপর বিধ্বস্ত হয়েছে। এতে এক শিশুসহ ৪ জনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ২ জন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। দেশটির বিমান বাহিনী এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
শুক্রবার জিম্বাবুয়ের রাজধানী হারারে থেকে ৩০ কিলোমিটার পূর্বদিকে অবস্থিত আর্কতুরাস নামক একটি গ্রামে প্রশিক্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম রয়টার্সের খবরে জানা যায়, যে ঘরের ওপর আগুস্তা বেল এবি-১২ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেই ঘরের একজন শিশু নিহত হয়। তার সঙ্গে হেলিকপ্টারে থাকা ৩ জন ক্রু নিহত হন।