ঘন কুয়াশায় ঢাকার আন্তর্জাতিক ফ্লাইট গেল হায়দরাবাদে
মোহাম্মদ খাইরুল আমিন
•
04 জানুয়ারী 2023, 08:29 রাত
•
386 বার পঠিত
আজ বুধবার ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে।
এদিকে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, একটি আন্তর্জাতিক ফ্লাইট ভারতের হায়দরাবাদে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ঘন কুয়াশার কারণে অন্য সাতটির ফ্লাইট বিলম্বিত হয়েছে।
তবে এখনো কোনো ফ্লাইট স্থগিত করা হয়নি বলে জানান তিনি।
জানা যায় জাজিরা এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, এয়ার এরাবিয়া এয়ারলাইন্স, ফ্লাই দুবাই এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, ওমান এয়ার এবং ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইটগুলো ঘন কুয়াশার কারণে বিলম্বিত হয়েছে।
তবে এর আগে জানা যায় , মঙ্গলবার সকালে কাতার ও সৌদি আরব থেকে ঢাকা বিমানবন্দরের উদ্দেশে যাত্রী নিয়ে দুটি আন্তর্জাতিক ফ্লাইট ঘন কুয়াশার কারণে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।