শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

অনলাইন নিউজ পোর্টাল ২৪ • 30 জানুয়ারী 2023, 10:34 দুপুর • 222 বার পঠিত
ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

রাত ১০টার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ঘন কুয়াশা পড়তে শুরু করে। ধীরে ধীরে পদ্মা নদীতে ঘন কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। এ সময় ফেরি চলাচলের জন্য বিকনবাতি ও মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। পরে দুর্ঘটনা এড়াতে রাত ১১টার দিকে এ তিন রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। কুয়াশা কমলে ফেরি চলাচল আবার স্বাভাবিক হবে।
 এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় ফেরিঘাটে আটকা পড়েছে এ রুটের শতাধিক গাড়ি। দীর্ঘক্ষণ আটকে পড়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে গাড়ির যাত্রী, চালক ও সহযোগীদের।