শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মোহাম্মদ খাইরুল আমিন • 06 জানুয়ারী 2023, 01:50 দুপুর • 474 বার পঠিত
ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

শরীয়তপুরের নরসিংহপুর-চাঁদপুরের হরিণাঘাট নৌরুটে  ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

জানা যায় গত বৃহস্পতিবার রাত ৩টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি।

ফেরি ঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন জানান, নৌ দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।এ রুটে ছোট-বড় ৭টি ফেরি চলাচল করে। তবে মাঝ পথে কোনো ফরি আটকা পড়েনি। তবে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।