শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঘন কুয়াশা: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৭ গাড়ির সংঘর্ষে নিহত ১

মোহাম্মদ খাইরুল আমিন • 22 ডিসেম্বর 2024, 12:11 দুপুর • 244 বার পঠিত
ঘন কুয়াশা: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৭ গাড়ির সংঘর্ষে নিহত ১

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসসহ অন্তত সাতটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার (২২ ডিসেম্বর) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

হাসাড়া হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই)  সগির মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।  

এএসআই সগির মিয়া বলেন, রোববার সকাল ৬টার দিকে এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকার কাছে ঢাকা থেকে মাওয়াগামী গাড়িগুলোর মধ্যে এ সংঘর্ষ হয়।