গোপালগঞ্জে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত ১,আহত ১
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এলাকায় ট্রাকচাপায় সোহানুর রহমান নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নাজমুল হোসেন নামে পুলিশ এক সদস্য।
গত শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-থুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের সদস্য। ওই দুই পুলিশ সদস্য মোটরসাইকেলে টহলের কাজে নিয়োজিত ছিলেন।
গোপালগঞ্জ কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব মণ্ডল জানান, ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের ওই দুই সদস্য সোহানুর ও নাজমুল মোটরসাইকেলে রাত্রীকালীন টহলে নিয়োজিত ছিলেন। টহলের সময় ওই মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে গুরুতর আহন হন তারা। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে অবস্থার অবনতি দেখে তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক সোহানুরকে মৃত ঘোষণা করেন।