গবেষণার এক বিরাট কেন্দ্রবিন্দু তুরস্ক-সিরিয়ার ভূমিকম্প
অনলাইন নিউজ পোর্টাল ২৪
•
12 ফেব্রুয়ারি 2023, 10:07 দুপুর
•
258 বার পঠিত
এই ভূমিকম্পে বেশকয়েকটি অস্বাভাবিক বিষয় লক্ষ্য করেছেন বিজ্ঞানীরা।
তুরস্ক-সিরিয়া ভূমিকম্পে এখন পর্যন্ত ১৭০০ টি আফটারসক শনাক্ত করেছেন বিভিন্ন ভূতাত্বিক জরিপ প্রতিষ্ঠান। আফটারসকের এটিই সর্বোচ্চ রেকর্ড।
৭.৮ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্পের পর ৭.৫ মাত্রার আরো একটি শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ছিল বিরল।
৭.৮ মাত্রার কম্পনে সৃষ্ট ৩০০ কিলোমিটারের ফাটল এবং ৭.৫ মাত্রার কম্পনে সৃষ্ট ১২৫ কিলোমিটারের ফাটল বিজ্ঞানীদের গবেষণার এক বিশাল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।