গাঁজায় ফের ইসরায়েলের বিমান হামলা
অনলাইন নিউজ পোর্টাল
•
07 সেপ্টেম্বর 2021, 11:21 দুপুর
•
497 বার পঠিত
ইহুদিবাদী ইসরাইল গতরাতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। যেখানে বীরত্বের কিছুই নেই। এ যেন, চুরি পরে যুদ্ধ।
খান ইউনুস শহরের কয়েকটি এলাকার ওপর এই হামলা চালায় ইহুদিরা। এসব হামলায় পুরো গাজা উপত্যকা কেঁপে ওঠে। ইসরাইলি হামলা রুখতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো আগ্রাসী বিমান লক্ষ্য করে পাল্টা গুলি চালায়।
ফিলিস্তিনের শিহাব নিউজ এজেন্সি জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের খান ইউনুস শহরের আল-ক্বাদিসিয়াহ এলাকার ওপর কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর কয়েক মিনিট পর লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানায় যে, “হামলা বন্ধ হয় নি, এখনো বিমানগুলো ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে।”